Advertisement
প্রবাস

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান

📅 ৭/১১/২০২৬

✍️ লেখক: পিডিওয়ার্ল্ড২৪ ডেস্ক

💬 ০ মন্তব্য

FacebookWhatsApp
সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান

#

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে রিয়াদে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 2

পরে দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রদূত দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মরণ করেন। তিনি বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তাঁর মূল্যায়নে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জাতীয় সংকটের সময় সিপাহী ও সাধারণ মানুষের মধ্যে সংহতি তৈরি হয় এবং দেশের পরিস্থিতিতে স্বস্তি ফিরে আসে।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 3

রাষ্ট্রদূত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা, কৃষি উন্নয়ন এবং সেচব্যবস্থা সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিলেন। বিশেষ করে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

জাতীয় জীবনে ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, সংকটময় মুহূর্তে দেশের মানুষ বৃহত্তর জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছে। তাঁর মতে, জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিক ব্যর্থতার প্রেক্ষাপটে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছিল। অভ্যুত্থান-পরবর্তী নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 4

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ওপর বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পরিশ্রমী, কর্মঠ ও সম্ভাবনাময়। দেশের ভেতরে ও বাইরে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা ও শ্রম যথাযথভাবে কাজে লাগানো গেলে জাতীয় উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব।

রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 5

দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরাও বক্তব্য দেন।

বক্তাদের মধ্যে ছিলেন ডা. গোলাম হাসনাইন সোহান, মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল হক শামীম ও বিপ্লব হোসেন আজাদ। তাঁরা দিবসটির তাৎপর্য এবং জাতীয় জীবনে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 6

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ ও দেশের মানুষের শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান - ছবি 7

💬 পাঠকের মন্তব্য

অনুমোদিত মন্তব্য: ০

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে PDWORLD24 Admin যাচাই করবে।

০ / ৩,০০০
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করতে পারেন।
PDWORLD24 — প্রবাসীদের দিনকাল নিউজ
FacebookWhatsApp
← হোমপেজ
Advertisement
সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান | PDWORLD24