Advertisement
প্রবাস

সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নে ২০২৬ সালের শেষ পর্যন্ত সময়

📅 ১০/১১/২০২৬

✍️ লেখক: পিডিওয়ার্ল্ড২৪ ডেস্ক

💬 ০ মন্তব্য

FacebookWhatsApp
সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নে ২০২৬ সালের শেষ পর্যন্ত সময়

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট বা রুখসা আমল নির্ধারিত সময়ের মধ্যে ইস্যু ও নবায়ন করার আহ্বান জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

বাংলাদেশ দূতাবাসের রিয়াদ শ্রমকল্যাণ উইংয়ের মাধ্যমে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি সময় আগে শেষ হয়েছে, তাঁদের পাশাপাশি সৌদি আরবে প্রবেশের ছয় মাসের মধ্যে অথবা নিয়োগকর্তা পরিবর্তনের পরও যাঁরা ওয়ার্ক পারমিট গ্রহণ করেননি, তাঁদের ২০২৬ সালের শেষ নাগাদ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সৌদি মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, শ্রমবাজারে আইনগত শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষার উদ্দেশ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিজেদের ইকামা ও ওয়ার্ক পারমিটের অবস্থা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ দূতাবাস, বাসস

💬 পাঠকের মন্তব্য

অনুমোদিত মন্তব্য: ০

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য প্রকাশের আগে PDWORLD24 Admin যাচাই করবে।

০ / ৩,০০০
এখনো কোনো অনুমোদিত মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করতে পারেন।
PDWORLD24 — প্রবাসীদের দিনকাল নিউজ
FacebookWhatsApp
← হোমপেজ
Advertisement
সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নে ২০২৬ সালের শেষ পর্যন্ত সময় | PDWORLD24